1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী শহরের চাপ কমাতে গ্রামে নাগরিক সুবিধা বাড়ছে: প্রধানমন্ত্রী

কোহলি-রোহিত অবসর নিলে ‘ক্রিকেট বন্ধ হবে না’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

ভারতের এই দুই তারকা ব্যাটসম্যানের অবসর প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুনীল গাভাস্কার, সাচিন টেন্ডুলকারদের উদাহরণ টানেন ভিরেন্দার সেওয়াগ।

ভিরাট কোহলি (বাঁয়ে) ও রোহিত শার্মা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ভিরাট কোহলি ও রোহিত শার্মার মতো তারকারা অবসরে গেলেও ক্রিকেটের জনপ্রিয়তায় বড় ধরনের প্রভাব পড়বে না বলে মনে করেন ভিরেন্দার সেওয়াগ। ভারতের সাবেক বিস্ফোরক ওপেনারের মতে, অতীতেও গ্রেট ক্রিকেটাররা অবসর নিয়েছেন, তাতে ক্রিকেট থেমে যায়নি।

এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের দুই সংস্করণকে বিদায় বলে দিয়েছেন রোহিত ও কোহলি। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া অভিজ্ঞ দুই ব্যাটসম্যান এখন খেলছেন কেবল ওয়ানডে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে দেখা যাবে তাদের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু আগামী রোববার।

রোহিত ও কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে এখন আলোচনা চলছে তুমুল। যার মূল কারণ তাদের বয়স। রোহিতের বয়স ৩৯ পেরিয়ে গেছে। আগামী নভেম্বরে ৩৮ বছর পূর্ণ করবেন কোহলি।

ভারতের সাবেক ক্রিকেটারদের অনেকেই এই দুই ব্যাটসম্যানকে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের দলে দেখতে চান। আবার এর বিপক্ষেও মত দিচ্ছেন কেউ। সেসব আলোচনায় অবশ্য যাননি সেওয়াগ।

নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে তারকাদের অবসরে ক্রিকেটে কী ধরনের প্রভাব পড়তে পারে, তা নিয়েই মূলত কথা বলেছেন সেওয়াগ।

“মানুষ অবশ্যই এমন কথা বলে, তাদের ভক্তরা বলেন, ভিরাট কোহলির জন্য ক্রিকেট দেখি কিংবা রোহিত শার্মার জন্য দেখি। সুনীল গাভাস্কারের সময়ও তো এমনটা বলা হতো। কাপিল দেব, সাচিন টেন্ডুলকারের ক্ষেত্রেও এমন কথা বলা হয়েছে।

“তবু মানুষ আগের মতো এখনও ক্রিকেট দেখছে। বরং এখন আরও বেশি মানুষ ক্রিকেট দেখছে। কারণ আগে ক্রিকেট শুধু টিভিতে দেখা যেত, এখন মোবাইলেও দেখা যায়। ফলে ক্রিকেট দেখা আরও সহজ হয়ে গেছে।”

তারকা ক্রিকেটারদের ওপর যদি খেলাটি নির্ভর করত, তাহলে এত দিনে ক্রিকেট বন্ধ হয়ে যেত বলে মনে করেন সেওয়াগ।

“তাই অমুক খেলোয়াড় অবসর নিলে আমরা আর ক্রিকেট দেখব না, হয়তো তাদের কিছু ভক্ত আসলেই আর দেখবে না। আমিও অনেককে বলতে শুনেছি, ‘আপনি খেলা ছেড়ে দিয়েছেন, তাই আমরাও ক্রিকেট দেখা ছেড়ে দিয়েছি।’ কিন্তু আসলে বিষয়টা এমন নয়। তারা হয়তো কমবেশি ক্রিকেট দেখেনই। (তারকা) ক্রিকেটারদের ওপরই যদি খেলাটা নির্ভর করত, তাহলে এত দিনে ক্রিকেট বন্ধ হয়ে যেত।”

পাকিস্তানিদের আত্মসমর্পণ কী ফোয়ারার পানিতে ধুয়ে যাবে?

মরিয়মের মৃত্যু ও জনতার আদালত নিয়ে ক্রমবর্ধমান ঝুঁকি

বাপি শাহরিয়ারের স্মৃতি, মেহেদীর মৃত্যু এবং ‘আলালের ঘরের দুলাল’

‘ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটান নিরুপায় জাতিসংঘ’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026