1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী শহরের চাপ কমাতে গ্রামে নাগরিক সুবিধা বাড়ছে: প্রধানমন্ত্রী

২০২৭ সালেই শেষ বিশ্বকাপ খেলার স্বপ্ন কোহলির

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিজের লক্ষ্য স্পষ্ট করেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ওই বিশ্বকাপই ভারতের হয়ে তার শেষ ওয়ানডে বিশ্বকাপ হতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জিততে নিজের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত কোহলি।

বিশ্বকাপ সামনে রেখে ভারতের নতুন হোম সিজন শুরু হচ্ছে রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। এর আগে জিওস্টারের সঙ্গে আলাপচারিতায় ৫০ ওভারের বিশ্বকাপের আলাদা চ্যালেঞ্জ ও নিজের প্রেরণার কথা জানিয়েছেন কোহলি।

বর্তমানে ভারতের হয়ে সর্বোচ্চ পর্যায়ে শুধু একটি ফরম্যাটেই খেলছেন কোহলি ও রোহিত শর্মা। ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে দুজনই নিজেদের শেষ দিকের আন্তর্জাতিক ক্যারিয়ার কাজে লাগাতে চাইছেন। কোহলির কাছে এই বিশ্বকাপের সবচেয়ে বড় প্রেরণা হলো, এটিই হতে যাচ্ছে ভারতের হয়ে তার শেষ ওয়ানডে বিশ্বকাপ।

কোহলি বলেন, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি। কারণ এখন আপনাকে টি-টোয়েন্টির তীব্রতায় ১০টি ম্যাচ খেলতে হচ্ছে। কিন্তু একদিনে আপনি আড়াইটি টি-টোয়েন্টি ম্যাচের সমান সময় খেলছেন। একটি বড় টুর্নামেন্ট ও বিশ্বকাপে ১০টি ম্যাচ ধরে সেই তীব্রতা বজায় রাখা বড় ব্যাপার। এর সঙ্গে এবার বিদেশের কন্ডিশনও রয়েছে। এটি আপনার ওপর অনেক কিছু চাপিয়ে দেয়।’

এরপরই নিজের সবচেয়ে বড় প্রেরণার কথা জানান কোহলি। তার ভাষায়, ‘আমার জন্য, ভারতের হয়ে এটাই শেষ বিশ্বকাপ। সেটাই আমার প্রেরণা। আমি সবকিছু মাঠে রেখে যেতে চাই। অবশ্যই লক্ষ্য একেবারে পরিষ্কার- বিশ্বকাপ জেতা। এজন্য যা কিছু করা প্রয়োজন, আমি তার জন্য পুরোপুরি প্রস্তুত।’

ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার কোহলি। বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৭টি ওয়ানডে খেলেছেন তিনি। এসব ম্যাচে তার সংগ্রহ ১ হাজার ৭৯৫ রান। ব্যাটিং গড় ৫৯.৮৩। বিশ্বকাপে কোহলির ব্যাট থেকে এসেছে ৫টি সেঞ্চুরি ও ১২টি হাফ সেঞ্চুরি। তার সর্বোচ্চ ইনিংস ১১৭ রান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026