1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী শহরের চাপ কমাতে গ্রামে নাগরিক সুবিধা বাড়ছে: প্রধানমন্ত্রী

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি এসব মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা বলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ভাষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদেশি নাগরিকসহ দুই যাত্রীর কাছ থেকে সাড়ে ৮১ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি এসব মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা বলে বুধবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্টের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান নেন। দুবাই থেকে আসা এমিরেটস এর ইকে০৫৮৪ ফ্লাইটের যাত্রী রোমান মিখাইলভ গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার সব ব্যাগেজ স্ক্যান করা হয়।

“তল্লাশিতে সাড়ে ৭৮ লিটার বিভিন্ন ব্র্যান্ডের মদ পাওয়া যায়। যাত্রী ‘বিদেশি পাসপোর্টধারী’ হওয়ায় প্রযোজ্য ব্যাগেজ রুলস অনুযায়ী ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আমদানির অনুমতি দিয়ে অবশিষ্ট সাড়ে ৭৭ লিটার জব্দ করা হয়।”

এদিকে মঙ্গলবার রাতে টার্কিশ এয়ারলাইন্স এর টিকে০৭১২ ফ্লাইটে আসা যাত্রী সামিউল ইসলাম গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার ব্যাগেজ স্ক্যান করে আরও চার লিটার বিভিন্ন ব্র্যান্ডের মদ পাওয়া যায় এবং তা আটক করা হয়।

দুই ঘটনায় অনুমোদিত এক লিটার বাদ দিয়ে মোট ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সংবিধান সংশোধনে দুই-তৃতীয়াংশের ফাঁদ: ইতিহাসের পুনরাবৃত্তি নাকি জনস্বার্থ?

‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে বিতর্ক চলতে পারে, কিন্তু তালা ঝুলানো নয়

ডলারের অঙ্ক বাড়ে, শ্রমিকের হিসাব মেলে না

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026