1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী শহরের চাপ কমাতে গ্রামে নাগরিক সুবিধা বাড়ছে: প্রধানমন্ত্রী

পুরো একদিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রথম দিনে ব্যাটিংয়ে নেমে বেশ ভালোই করেছিল বাংলাদেশ। কিন্তু এরপরই ব্যাটিং ধস নামে বাংলাদেশের ইনিংসে। গুটিয়ে গেছে আড়াইশ পার করা আগেই।

আজ রোববার (৪ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ২৩৪ রান করেই গুটিয়ে গেছে বাংলাদেশ। টাইগারদের হয়ে হাফসেঞ্চুরি করেছেন শুধু সৌম্য সরকার।

প্রথমে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতেই শতরান তুলে ফেলেছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম আর সৌম্য সরকার। ১০৮ রান তোলার পর আউট হন সাদমান। ৯৫ বল থেকে ৪৬ রান আসে তার ব্যাট থেকে।

এরপর দ্রুতই রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান আরেক ওপেনার সৌম্য সরকার। এর আগেই হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। ফেরার আগে সৌম্যর ব্যাট থেকে আসে ৯২ বলে ৫৭ রান।

তিন নম্বরে নামা মুমিনুল হকও শুরুটা ভালোই করেছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৬৩ বল থেকে ৩৩ রান আসে মুমিনুলের ব্যাট থেকে। এরপর আর বলার মতো কেউ রান করতে পারেননি। শুধু স্পিনার নাঈম হাসান ৭৫ বলে ৩৬ রান করেন। ৭৮.১ ওভার ব্যাটিং করে বাংলাদেশ থামে ২৩৪ রানে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026