1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী শহরের চাপ কমাতে গ্রামে নাগরিক সুবিধা বাড়ছে: প্রধানমন্ত্রী

সোনারগাঁয়ে ঢাকা বাইপাস সড়কে ফাটল, দুর্ঘটনার ঝুঁকি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

গাজীপুরের জয়দেবপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ঢাকা বাইপাস সড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে। এই প্রকল্পের সোনারগাঁয়ের সিংলাব-পাকুন্দা এলাকায় সড়কে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।

গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজন সড়কে প্রায় ২৫০ মিটারজুড়ে ফাটল দেখতে পান। কোথাও কোথাও বিটুমিন উঠে গিয়ে নিচের স্তর বেরিয়ে গেছে।

আজ রোববার দেখা যায়, ফাটলে বালু ও ইটের খোয়া ফেলা হয়েছে। তবে চালক ও স্থানীয় লোকজনের দাবি, এতে ঝুঁকি কমেনি।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধীনে ৪৮ কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করা হচ্ছে। এতে সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি ব্যয় হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশে গাইডওয়াল নেই। তাই মাটির চাপে রাস্তার একাংশ দেবে গেছে। এতে ফাটল তৈরি হয়েছে। দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে ফাটল আরও বড় হতে পারে। ভারী যানবাহন চলাচলের সময় দুর্ঘটনাও ঘটতে পারে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী। তিনি সাংবাদিকদের বলেন, টানা দুই-তিন দিনের বৃষ্টিতে সড়কের ওই অংশের মাটি নরম হয়ে যায়। ভারী যানবাহন চলাচল করায় মাটি সরে গিয়ে সড়ক দেবে গেছে। এ কারণে কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়েছে। তারা জরুরি ভিত্তিতে বিকল্প পথে গাড়ি চলাচলের ব্যবস্থা করেছেন। মাটি সরে যাওয়া অংশে ড্রিল করে নতুনভাবে রাস্তা মেরামত করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026