1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী শহরের চাপ কমাতে গ্রামে নাগরিক সুবিধা বাড়ছে: প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলের টয়লেটে ঝুলছিল নারীর রক্তাক্ত লাশ, মিলেছে রক্তমাখা ছুরি বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা

বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ মে, ২০২১
  • ৪৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করল বাংলাদেশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উত্তরায় মেট্রোরেলের ডিপোতে বিদ্যুতের সাহায্যে দেশের ইতিহাসে মেট্রোরেলের প্রথম চলাচল দেখানো হয়। এ উপলক্ষে ডিপোতে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ছয়টি বগির সেট নিয়ে ট্রেনটি ওয়ার্কশপ থেকে প্রায় ৫০০ মিটার পাড়ি দেয়। এ ট্রেন সম্পূর্ণ বিদ্যুৎ–চালিত। জাপানের কাওয়াসাকি কোম্পানি ট্রেনগুলোর নির্মাতা। তাদেরই একজন চালক ট্রেনটি চালিয়ে নিয়ে আসেন।

বিজ্ঞাপন

ডিপোর একটি স্থানে ট্রেনটি থামানো হলে সড়ক পরিবহন বিভাগের সচিব নজরুল ইসলাম, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, জাইকার প্রধান প্রতিনিধি ইউহো হায়াকাওয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেনটির ভেতরে ঘুরে দেখেন।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল এখন আর স্বপ্ন নয়, বাস্তব। আরেক সেট ট্রেন মোংলা বন্দরে এসে পৌঁছেছে।

সেতুমন্ত্রী জানান, প্রথম ট্রেনটি আগামী আগস্ট মাসে ডিপোর বাইরে উড়ালপথে তোলা হবে। সেখানে প্রথমে পারফরম্যান্স টেস্ট, তারপর সমন্বিত পরীক্ষামূলক চলাচল, তারপর পূর্ণাঙ্গ পরীক্ষামূলক চলাচল হবে।

বিজ্ঞাপন

ট্রেনটি বিদ্যুৎ দিয়ে কীভাবে চলেছে—এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যে রেললাইনে ট্রেন চলেছে, তার ওপর বিদ্যুতের তার আছে। সেটির সঙ্গে সংযোগ করা হয় ট্রেনটির।

ট্রেনটি চালিয়ে বাইরে আধা ঘণ্টা রেখে আবার ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয়। ট্রেনটি ওয়ার্কশপ থেকে বের হলে সবাই হাততালি দিয়ে স্বাগত জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026