1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

বহর সম্প্রসারণের বড় পরিকল্পনার অংশ হিসেবে, ইউরোপের উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান– এয়ারবাস-এর কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনা হচ্ছে। আগামীকাল বুধবারেই (৭ অক্টোবর) এজন্য একটি চুক্তি সই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিমানের এক আমন্ত্রণে জানানো হয়, রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের 'উৎসব' হলে সন্ধ্যা সাড়ে ৬টায় "স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার" (একসঙ্গে ছড়াচ্ছি ডানা) শীর্ষক এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে সরকার, বিমান ও এয়ারবাসের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর ইউরগেন ওয়েস্টারমেয়ারের উপস্থিত থাকার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো টিবিএস-কে জানিয়েছে, টানা কয়েক মাসের আলোচনার পর কয়েকটি অমীমাংসিত বিষয়ে বিমান ও এয়ারবাস সমঝোতায় পৌঁছেছে। ফলে দুই পক্ষের মধ্যে এখন আর বড় ধরনের কোনো মতপার্থক্য বা অমীমাংসিত বিষয় অবশিষ্ট নেই।

প্রস্তাবিত এই ক্রয় চুক্তির আওতায়, ৪টি এয়ারবাস এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ৬টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ অন্তর্ভুক্ত রয়েছে। বিমানের ভবিষ্যৎ দূরপাল্লার আন্তর্জাতিক রুট এবং আঞ্চলিক নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়নে এই উড়োজাহাজগুলো কেনা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এয়ারবাসের কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার এই সর্বশেষ প্যাকেজের বাণিজ্যিক মূল্য ২০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

এর আগে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত নিশ্চিত করেছিলেন যে, বাংলাদেশ ১০টি এয়ারবাস উড়োজাহাজ কিনতে যাচ্ছে এবং অক্টোবরেই চুক্তি সই হতে পারে।

সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেছিলেন, "আমরা ১০টি এয়ারবাস বিমান কিনছি। ইনশাআল্লাহ, অক্টোবর মাসেই চুক্তিটি সই হবে।"

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে যাত্রীবাহী এয়ারক্রাফট কেনার পরিমাণ বাড়িয়ে ২৫টিতে উন্নীত করার পরপরই ৭ অক্টোবরের এই চুক্তি সম্পাদিত হতে যাচ্ছে। এর মাধ্যমে এয়ারবাস ক্রয়ের বিষয়ে বিমানের কয়েক মাসের মূল্যায়ন ও দীর্ঘ দর কষাকষির অবসান ঘটছে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026