1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ

ঝুঁকি নিয়ে ট্রাকে ঘরে ফিরছে হাজার হাজার মানুষ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ মে, ২০২১
  • ২২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক,বগুড়া:

দূরপাল্লার যানবাহন বন্ধ, করোনা ভাইরাস বা ঝড় বৃষ্টিও থামাতে পারেনি ঈদ ফেরত যাত্রীদের। নানা কষ্ট আর দুর্ভোগ নিয়ে নাড়ির টানে ঘরে ফিরছে স্বজন। বগুড়া অঞ্চলের সড়ক মহাসড়কে চোখ রাখলে দেখা যায় খোলা ট্রাকে, মিনি ট্রাকে করে বাড়ি ফিরছে হাজার হাজার মানুষ। কোন কোন ট্রাক চালক দিগুণ ভাড়ায় ত্রিপল টানিয়ে দিচ্ছে। নিজ পরিবারের সদস্যদের সাথে একযোগে ঈদ করার জন্য শত কষ্ট নিয়েও বাড়ি ফিরছে তারা।

লকডাউনে ভোগান্তি আর মৃত্যুঝুঁকি নিয়ে ট্রাকে করে ঢাকা থেকে বগুড়াসহ উত্তরাঞ্চলে বাড়ি ফিরতে হচ্ছে কর্মজীবীদের। এতে ভোগান্তি বেড়ে ত্রাহি অবস্থার সৃষ্টি হয়েছে ঈদমুখী যাত্রীদের। কর্মজীবি মানুষগুলো বাস না পেয়ে ট্রাকে, ছোট ছোট যানবাহনে করে গন্তব্যে ছুটছেন। ঈদে ঘরে ফেরার পর আবার কর্মে ফেরা নিয়েও মানুষগুলোর রয়েছে একই রকম ভোগান্তি।

মঙ্গলবারের পর বুধবারও বিভিন্ন পেশাজীবী মানুষ বিভিন্ন উপায়ে ঘরে ফিরতে দেখা যায়। খালি ট্রাকে করে দিগুণ ভাড়া দিয়ে ফিরছে বগুড়াসহ উত্তরের জেলায়। কোন কোন ট্রাকে আবার ঝড় বৃষ্টির কারণে ত্রিপল দিয়ে ভাড়া আদায় করছে। ঘরে ফেরা মানুষগুলোর দুর্ভোগ নিয়েও হাসিমুখে ঘরে ফিরতে দেখা যায়। কেউ কেউ আবার পরিবারের জন্য টুকিটাকি কেনাকাটাও করেছে।
ঢাকা ফেরত ইমারত মিয়া জানান, বগুড়াসহ উত্তরাঞ্চলে আসবার মত কোন বাস নেই। কার মাইক্রোর সঙ্গে খালি ট্রাকে ৬০০ থেকে ৭০০ টাকা ভাড়া দিয়ে রংপুর যেতে হচ্ছে। ট্রাকে বসার জায়গা নেই তারপওর ভাড়া বেশি। তিনি আরো বলেন, সড়কে যানবাহন কম থাকলেও মানুষের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। অনেকেই আবার ছোট ছোট মিনি ট্রাক, সিনিএজি ভাড়া করে নিয়ে একবারে গন্তব্যে চলে যাচ্ছে স্বজনদের সাথে ঈদ করবেন বলে।

ঈদে দুর্ভোগ নিয়ে যেমন ফিরছে মানুষ নিজ পরিবারে। আবার কর্মে ফেরার সময়ও দুর্ভোগ নিয়ে ফিরতে হবে কর্মজীবীদের। চিরাচরিত নিয়ম মেনে দুর্ভোগকে পেছনে ফেলে মানুষ তবুও ছুটে যাচ্ছে ঈদ করতে নিজ বাড়িতে, স্বজনের কাছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026