1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ

পণ্যবাহী ট্রাক এখন ‘গণপরিবহন’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ মে, ২০২১
  • ১৭২ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি

গণপরিবহন বাস বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক ও মিনি ট্রাকগুলো গণপরিবহনে পরিণত হয়েছে। প্রতিটি খালি বা বোঝাই ট্রাকে যাত্রী বহন করা হচ্ছে। করোনাভীতি উপেক্ষা করে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে ঝুঁকিপূর্ণভাবে মানুষ ঈদযাপন করতে বাড়ি ফিরছে।

ভোগান্তির পাশাপাশি কয়েকগুণের বেশি ভাড়াও গুনতে হচ্ছে তাদের। যাত্রীদের দাবি, একদিকে কর্মস্থল ছুটি হওয়ায় থাকার জায়গা নেই, অন্যদিকে পরিবার-পরিজনের সাথে ঈদ করতেই ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন তারা।

বঙ্গবন্ধু সেতু দিয়ে অনুমতি নিয়ে দু’ চারটি গণপরিবহন চললেও ট্রাক-মিনিট্রাক, মাইক্রোবাস, কার ও মোটরসাইকেল চলাচল কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫১ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে বলে সেতু কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

অন্যদিকে, পণ্য পরিবহন ট্রাকে যাত্রী পরিবহন করা হলেও পুলিশ মানবিক কারণে কিছু বলছে না। তবে যানবাহনের চাপ থাকলেও কোনও ধরনের যাতে যানজট সৃষ্টি না হয় সেজন্য পুলিশ সার্বক্ষণিক মাঠে কাজ করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026