1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২০৩০ সালের আগেই সরবরাহ চায় সরকার: এয়ারবাস-বিমানের চুক্তি আজ | Boishakhi Online মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার একাদশে যারা গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি ফুটবল জাদুকরের মহিমান্বিত বিদায় বসুন্ধরা স্পোর্টস সিটির তিন মাঠ পরিদর্শন করেছে বিসিবির প্রতিনিধি দল ১৪ মিনিটে ৪ গোলের ঝড়ের পর জিদান বললেন, ‘এটাই ফুটবল, এটাই ভালোবাসি’ মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন ৩১ ব্যাংকের ডিজিটাল সেবায় বিঘ্ন: আইটি কনসালট্যান্টকে বাংলাদেশ ব্যাংকে তলব রোহিঙ্গা প্রত্যাবাসন: আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা চায় ঢাকা বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণ করতে চায় টয়োটা, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার একাদশে যারা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে মাঠে নামছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েন্স আয়ার্সের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে নামবে আলবিসেলেস্তেরা। বিশেষ এই ম্যাচটি মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০৮তম। দেশের জার্সিতে শেষবারের মতো মাঠে নামার আগে ৩৯ বছর বয়সী এই কিংবদন্তিকে ঘিরে সাজানো হয়েছে বিশেষ আয়োজন। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। এরপর গত ৩১ আগস্ট জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুরোধে দেশের মাটিতে বিদায়ী ম্যাচ খেলার সিদ্ধান্ত নেন তিনি। শেষ ম্যাচে মেসির সঙ্গী হচ্ছেন জাতীয় দলের হয়ে দীর্ঘদিন একসঙ্গে খেলা সতীর্থরাই। অধিনায়ক মেসিকে সামনে রেখে শক্তিশালী একাদশই সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, অগাস্টিন গিয়া, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, জুলিয়ান আলভারেজ, লৌতারো মার্টিনেজ ও লিওনেল মেসি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026