1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভ্রমণ কোটায় একবারে ৩ হাজার ডলার বিক্রি করতে পারবে মানি এক্সচেঞ্জ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ইবনে সিনা মেডিকেল কলেজে র‌্যালি সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন | Boishakhi Online প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের বৈঠক ঢাকা ও গাজীপুরের সড়ক–ফুটপাত দখলমুক্ত করতে সরকারকে আইনি নোটিশ প্রবাসীদের পোস্টাল ভোটিংয়ের বাংলাদেশ মডেল নিয়ে আগ্রহ নেপালের এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস

এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

দুই কোটি মানুষকে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবার আওতায় আনতে সরকারের বিনিয়োগ বাড়ানোর কথা বলেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

দেশব্যাপী বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন এবং এক কোটি চশমা বিতরণে সরকারি উদ্যোগ নেওয়ার কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।

একই সঙ্গে প্রায় দুই কোটি মানুষকে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবার আওতায় আনার কথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আইএনজিও ফোরাম ও এনআইওঅ্যান্ডএইচের যৌথ উদ্যোগে ‘বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন৷

দেশের চক্ষু স্বাস্থ্যের উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে সরকারের বড় বিনিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

এম এ মুহিত বলেন, ‘‘দেশের প্রতিটি জেলা ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে এই অর্থ বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ, চক্ষু সেবার অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

“দেশব্যাপী বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন এবং ১ কোটি চশমা বিতরণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রায় ২ কোটি মানুষকে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবার আওতায় আনা হবে।”

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্কুলের শিক্ষার্থীরাও এ কর্মসূচির আওতায় থাকবে। তাদের দৃষ্টিশক্তি পরীক্ষা, প্রয়োজনীয় চশমা দেওয়াসহ অন্যান্য প্রয়োজনীয় চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আইএপিবির বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি চেয়ার ডা. মুনির আহমেদ, ওএসবির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো. জিন্নু রেইন এবং ওএসবির প্রেসিডেন্ট ডা. মো. তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন।

চক্রব্যূহে স্বাধীন সাংবাদিকতা ও খালিদীর সম্পাদকীয় মেরুদণ্ড

তৌফিক ভাইয়ের ‘উন্নাসিকতা’ ও আমাদের রুচির দারিদ্র্য

‘অদম্য-৩২’ ফুটবলকন্যার দুয়ারে এক অদম্য সম্পাদকের ছায়া

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026