1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

অহিংস বিশ্ব বিনির্মাণে কবীর-লালনের দর্শন মানব জাতিকে সত্যপথ দেখাবে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

কবীর-লালন ভাবসঙ্গীত উৎসবে বক্তাদের অভিমত

| শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ at ৮:১৬ পূর্বাহ্ণ

সন্ত কবীর থেকে লালন ফকির পর্যন্ত–সুদীর্ঘ প্রায় ৫০০ বছরের এক অবিচ্ছিন্ন অভিযাত্রা আজও চলমান। মহাচৈতন্যময় এই জ্যোতির্বিন্দু দুটি এখানে এসে মিলিত হয়ে পরম অভিপ্সায় সূচনা করেছে তরঙ্গাভিঘাতের নতুন এক অভিমুখ। তাঁদের মহাজাগতিক সুর তরঙ্গের সর্বব্যাপী প্রবল দোলায় ভেসে যায় দেশ, কাল, ভাষা, ধর্ম, বর্ণ, গোত্র, জাতপাতের নামে আরোপিত সব বিভাজন, বিদ্বেষ সংকুল সমস্ত ভ্রান্তির বাঁধ ও বাধার পাহাড়। আগামী দিনে তাই অহিংস বিশ্ব বিনির্মাণে কবীর–লালনের দর্শন মানব জাতিকে সত্যপথ দেখাবে বলে চট্টগ্রামে কবীর–লালন ভাবসংগীত উৎসবে অভিমত ব্যক্ত করেছেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম।

লালন বিশ্বসংঘের উদ্যোগে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের আট বিভাগব্যাপী কবীর–লালন ভাবসংগীত উৎসব গতকাল শুক্রবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এ উৎসব উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চবি বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. শেখ সাদী। সভাপতিত্ব করেন লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী ও কবীর–লালন গবেষক কবি আবদেল মাননান।

উৎসবে ‘কবীর থেকে লালন : চিরন্তন প্রেমের এক অক্ষয় বন্ধন’ শীর্ষক সংগীতালেখ্য নিবেদন করছেন কবীর–লালন মিউজিক্যাল মিশনের শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026