1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের

আমতলীতে আগুনে পুড়ে ১০ টি দোকান ছাই

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ১৯৭ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার কুকুয়া মৃধাবাড়ি স্ট্যান্ডে আগুনে পুড়ে ১০ টি দোকান ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার কুকুয়া ইউনিয়নের মৃধাবাড়ী বাস স্ট্যান্ডে রবিবার দিবাগত রাত ৪ টার দিকে জলিল মৃধার রিকশার গ্রেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চার দিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌছে দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের লেলিহান শিখায় প্রতিবন্ধী মন্টু হাওলাদারের চায়ের দোকান, জলিল মৃধা, লতিফ হাওলাদারের রিকশার গ্রেজ, আবু সাইদ, ইউনুস বয়াতি, নান্টু চৌকিদারের মুদি মনোহরদি দোকান, মোশাররফ আকনের ফার্মেসি, আলতাফ হাওলাদারের কাপড়ের দোকান, অভিনাশ চন্দ্র শীল ও বিমল চন্দ্র বেপারীর সেলুন পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দমকল বাহিনীর সদস্য সাহেদ হোসেন বাবু আহত হয়েছে। আহতকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
আমতলী উপজেলা চেয়ারম্যান মোঃ আলহাজ গোলাম সরোয়ার ফোরকান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ মনিরা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগীতার আশ্বাস দিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026