1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক: বাঁচা-মরার লড়াইয়েও ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশ। আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নিয়েছে তাওহিদ হৃদয়ের দল। বাংলাদেশের দেওয়া ১৬০ রানের লক্ষ্য মাত্র ৮৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় আফগানিস্তান। টানা দুই হারে টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা শেষ হলো।

শারজায় একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তবে শুরুটা মোটেও ভালো হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। ইনিংসের শুরুতেই পরপর দুই বলে তানজিদ তামিম ও সৌম্য সরকারকে ফিরিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন ইয়ামিন আহমেদজাই। সেই চাপ সামলে ওঠার আগেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। এরপর রানের খাতা খোলার আগেই আউট হন তাওহিদ হৃদয়।

মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং। সেখান থেকে সাইফ হাসানের ৪১ ও পারভেজ ইমনের ৭০ রানের ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দল। তবে আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ১৬০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

জবাবে রান তাড়ায় শুরুতে উইকেট হারালেও জয় তুলে নিতে বেগ পেতে হয়নি আফগানিস্তানকে। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ফিরিয়ে দেন রহমানউল্লাহ গুরবাজ ও সেদিকুল্লাহ আতালকে। ইব্রাহিম জাদরানকে আউট করেন মোস্তাফিজুর রহমান।

তবে এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। রহমত শাহের অর্ধশতকের ওপর ভর করে ৭ উইকেটের জয় নিশ্চিত করে আফগানিস্তান। এই পরাজয়ে টানা দুই হারের ধাক্কায় ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নিশ্চিত হলো বাংলাদেশের।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026