1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন হৃদয় অবৈধ ফোন বন্ধে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চান না আফগানিস্তান কোচ বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরা হওয়ার পর নিষিদ্ধ অস্ট্রেলিয়া পেসার ‘মোটেও ভালো মনে হচ্ছে না’, সাকার চোট নিয়ে চিন্তিত আর্তেতা সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হেলিকপ্টারে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

ইউএইতে বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসনে চেষ্টা চলছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৫ বার দেখা হয়েছে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি কর্মীদের সাময়িক ভিসা জটিলতা নিরসনে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বিষয়টিকে কেন্দ্র করে প্রবাসীদের ভোগান্তি কমানো এবং জটিলতার দ্রুাত ও স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা অব্যাহত রয়েছে। বৈদেশিক কর্মসংস্থান জোরদার এবং প্রবাসী কর্মীদের স্বার্থ সুরক্ষায় এ পদক্ষেপে গুরুত্ব দেওয়া হচ্ছে।

দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের কাজের ভিসা ইস্যু নিয়ে বিভিন্ন ধরণের প্রশাসনিক ও পদ্ধতিগত জটিলতা সৃষ্টি হয়েছে। এতে করে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মী ও রি-এন্ট্রি ভিসার অপেক্ষায় থাকা প্রবাসীরা অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছেন। উদ্ভূত পরিস্থিতি নিরসনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদে‌শিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানান, প্রবাসীদের বিদ্যমান ভিসা সমস্যা সম্পর্কে সরকার সম্যক অবগত। বহির্বিশ্বে দেশের শ্রমবাজারের ধারাবাহিকতা রক্ষা এবং প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহায়তা প্রদানে সরকার বদ্ধপরিকর। তাই ইউএই-এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে দ্রুততম সময়ে এ সমস্যার যৌক্তিক সমাধানের চেষ্টা করা হচ্ছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শ্রমবাজারের দীর্ঘদিনের প্রশাসনিক অব্যবস্থাপনা সংস্কার এবং বৈদেশিক কর্মসংস্থান খাতকে আরও গতিশীল করতে ইতোমধ্যে বেশ কিছু নীতিগত পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রক্রিয়াগত বিলম্বের কারণে প্রবাসী কর্মীদের মাঝে যে অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে উঠতে সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ইউএই সরকারের সাথে আলোচনা ফলপ্রসূ হলে দ্রুতই বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026