1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

ইকুয়েডরে ভূমিকম্পে নিহত অন্তত ১২

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৪১ বার দেখা হয়েছে

ইকুয়েডরের দক্ষিণ উপকূলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। ৬ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের পর বেশ কয়েকটি শহরে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রেস্থল ছিল ইকুয়েডরের দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াকিল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে বালাওয়ের কাছে। শহরটিতে প্রায় ৩০ লাখ মানুষ বাস করে।

বিবিসির খবরে জানা গেছে, দক্ষিণের প্রদেশ এল ওরো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ধসে পড়া বাড়ির ভিতরে অনেকে আটকে আছেন।

এল ওরোতে ১১ জন এবং আজুয়ায় প্রদেশে একজনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ম্যাগালি এসকান্ডন নামের কুয়েনকার এক ব্যবসায়ী বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমি রাস্তায় বেরিয়ে দেখি লোকেরা আতঙ্কে গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করেছে।

আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট গুইলারমো লাসো ইকুয়েডরবাসীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি জরুরি সহায়তা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026