1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত চীন, যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বের বৃহত্তম লিথিয়াম খনি অস্ট্রেলিয়ায় দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ সবার আগে: চিফ হুইপ ​জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডিএনসিসি প্রশাসক ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online

ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দীর্ঘদিন অবহেলিত ও পড়ে থাকা সাভারের ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট’ আগামী পহেলা জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব সংস্কার কাজ শেষ করে এটি পুরোপুরি প্রস্তুত করা হবে এবং পহেলা জানুয়ারি থেকে এখানে চিকিৎসকদের প্রশাসনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট অবকাঠামো পরিদর্শন শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা জানান।

এর আগে তিনি সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, স্বাস্থ্য সচিব, ড্যাব মহাসচিব ও গণপূর্তের প্রকৌশলীসহ সরকারি কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক করেন।

বৈঠকে আগামী দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও গণপূর্তের যৌথ টিম সরেজমিন পরিদর্শন করে নষ্ট বা চুরি যাওয়া সরঞ্জামের ইনভেন্টরি তৈরি এবং গণপূর্ত বিভাগ আগামী এক-দুই দিনের মধ্যেই কর্মকর্তাদের বসার জায়গা ও সাব-স্টেশন চালুকরণের ব্যবস্থা নেবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরে এম. এ. মুহিত আগামী পহেলা জানুয়ারিতে এই প্রতিষ্ঠানের উদ্বোধনের ঘোষণা দিয়ে বলেন, বিগত সরকারের আমলের অব্যবস্থাপনা ও অবহেলায় পড়ে থাকা এই প্রতিষ্ঠানকে দেশের চিকিৎসকদের দক্ষ প্রশাসক হিসেবে গড়ে তোলার একটি জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে রূপ দেওয়া হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণের অর্থ অপচয় করে ও দুর্নীতির হাতিয়ার তৈরি করে পুরো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে। জনগণের ভোটে দায়িত্ব নেওয়ার পর বর্তমান সরকার এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছে উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান গত বছরের ২৫ ডিসেম্বর কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরে স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন এবং স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে সাজিয়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে।

ড. মুহিত বলেন, বর্তমান সরকার আর জনসভার রাজনীতি করবে না বরং জনসেবার রাজনীতি করবে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সমস্ত দুর্নীতি ও অনাচার প্রতিহত করে এই দেশকে গড়ে তুলবে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসনিম, অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026