1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত চীন, যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বের বৃহত্তম লিথিয়াম খনি অস্ট্রেলিয়ায় দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ সবার আগে: চিফ হুইপ ​জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডিএনসিসি প্রশাসক ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online

ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন অনেকটা ফিকে হয়ে গেল বাংলাদেশের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

হাতছানি ছিল ফাইনালের খেলার স্বপ্নটাকে আরেকটু উজ্জ্বল করার। কিন্তু হলো ঠিক উল্টো। ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে পয়েন্ট টেবিলে এক ধাপ পিছিয়ে ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার বাস্তব সম্ভাবনা এমনিতেই ছিল অনেক কঠিন। এখন তা আরও দুরূহ হয়ে উঠল।

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই পরাজয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন ফিকে হয়ে গেছে অনেকটা।

একইসঙ্গে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চার নম্বর থেকে পাঁচে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দল। এক ধাপ এগিয়ে তাদের জায়গায় এখন ভারত।

এখন পর্যন্ত চার সিরিজের সাত ম্যাচ খেলে তিনটি টেস্ট জিতেছে বাংলাদেশ। এছাড়া একটি ম্যাচ ড্র করায় তাদের ঝুলিতে সংগ্রহ ৪০ পয়েন্ট। যা মোট (৮৪) পয়েন্টের ৪৭.৬২ শতাংশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি শুরুর আগে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে চারে ছিল বাংলাদেশ। ঠিক পরেই থাকা ভারতের ঝুলিতে ৫১.৫২ শতাংশ পয়েন্ট। বাংলাদেশ হেরে যাওয়ায় এক ধাপ উন্নতি হয়েছে শুবমান গিল, লোকেশ রাহুলদের।

ম্যাচটি শুরুর আগেই অবশ্য শান্ত বলেছিলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বা দূরের পথ নিয়ে ভাবছেন না তিনি। তবে এটিও বলেছিলেন, মনের কোণে স্বপ্নটা আছেই। হেরে যাওয়ার পরও সংবাদ সম্মেলনে একই কথা তার কণ্ঠে। তবে বাংলাদেশ অধিনায়ক একইসঙ্গে বুঝতে পারছেন, এখন যে কঠিন হয়ে গেছে ফাইনালের পথ।

“সত্যি বলতে এটি (ফাইনাল খেলা) এখন খুব কঠিন। তবে প্রথম সংবাদ সম্মেলনে আমি যা বলেছিলাম, আমরা একটি করে ম্যাচ নিয়ে ভাবছি। এই ম্যাচে আমরা নিজেদের সেরাটা খেলতে পারিনি। এখন দ্বিতীয় ম্যাচে শক্তভাবে ঘুরে দাঁড়ানোর আশায় আমরা।”

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এ দিন আরও বড় পরিবর্তন আসবে। মিরপুর টেস্ট শেষ হওয়া পর্যন্ত ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে তার হেরে যাওয়ার পথে। হেরে গেলে পয়েন্ট কমে হয়ে যাবে ৬৯.২৩ শতাংশ। দুই ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে যাবে তারা। ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে যাবে নিউ জিল্যান্ড।

কেপটাউনে জিতলে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৭১.৪২ শতাংশে। এক ধাপ এগিয়ে তারা উঠবে দুইয়ে।

মাটি বাঁচানোর বৈশ্বিক আলোচনায় বাংলাদেশের জায়গা কোথায়?

ব্যাটারি রিকশার বিধিমালা: নিরাপত্তা, নাকি জীবিকার ওপর বেড়া?

মেট্রোরেলে প্রবীণের মৃত্যু: একটু বসার জায়গা ছাড়েনি কেউ

উদীচীর ৫৮: কনটেন্টের কোলাহলে মুক্তবুদ্ধির ধ্রুবতারা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026