1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

ঈদুল আযহা উপলক্ষে আরসিটির শুভেচ্ছা মিলন মেলা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২৮১ বার দেখা হয়েছে

সম্প্রতি রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের (আরসিটি) উদ্যোগে ৯ জুলাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১২৬, ওকস লেনে একটি মিলন ও শুভেচ্ছা সমাবেশের আয়োজন করা হয়েছিল।

 

উক্ত অনুষ্ঠানটি সকাল ৮-৩০ মিনিট থেকে সকাল ১০-৩০ মিনিট পর্যন্ত আনন্দ উল্লাসের মধ্যে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, আর সিটি সভাপতি আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন সাধারণ সম্পাদক ফানু মিয়া ও কোষাধ্যক্ষ আনোয়ার উদ্দিন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আরসিটি সদস্যদের আমন্ত্রণ জানিয়েছিলেন। নিউবারি পার্ক মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ শেষে আরটি সদস্যরা ঈদ শুভেচ্ছা মিলন মেলায় অংশগ্রহণ করেন। মিলন মেলায় উপস্থিত ছিলেন আরসিটি সভাপতি আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন, কোষাধ্যক্ষ আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আফসার হোসেইন এনাম, সহকারি সম্পাদক নিয়াজ চৌধুরী, জয়নুল চৌধুরী, মারুফ আহমেদ , মিছবাহ জামাল, ফারুক উদ্দিন, সুমাইয়া উদ্দিন প্রমূখ। সম্পাদক ফানু মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক শাহিন চৌধুরী, যুগ্ম কোষাধ্যক্ষ গোলাম মোহাম্মদ রফিক, মাহবুব হোসেন রুনু অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে বার্তা প্রেরণ করেন। অনুষ্ঠান শেষে অভ্যাগতদের চা পানে আপ্যায়িত করেন মিসেস সুফিয়া উদ্দিন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026