1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফুটবল উন্নয়নে জাপানের ক্লাবের সঙ্গে যে পরিকল্পনা শামস-উল-হুদা ফুটবল একাডেমির প্রধানমন্ত্রীর জাপান সফরে সই হতে পারে যেসব সমঝোতা স্মারক ভূমিমন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তিন লাল কার্ডের ম্যাচে আবাহনীর হার সীমান্ত নিয়ে উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে আধুনিক বাংলাদেশ গড়ে উঠতে যাচ্ছে : পানিসম্পদ মন্ত্রী ১৭ বছর পুলিশ বিভাগকে যেভাবে চালিয়েছে, সেভাবেই চলেছে: পানিসম্পদ মন্ত্রী মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে বিনামূল্যে খেলা দেখার সুযোগ বিশ্বঋণ ৩৬৫ লাখ কোটি ডলার: শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম

ঈদ-উল-আযহার ছুটি বাড়ল ১ দিন : মন্ত্রিপরিষদ সচিব

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১১২ বার দেখা হয়েছে

পবিত্র ঈদ-উল-আযহার ছুটি একদিন বাড়িয়ে চারদিন করার সিদ্ধান্ত হয়েছে। এজন্য ২৭ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। আর ২৮ থেকে ৩০ জুন পূর্ব নির্ধারিত সরকারী ছুটি। তবে ১ জুলাই শনিবার ছুটি থাকায় এ বছর  ঈদ-উল-আযহায় সরকারী ছুটি থাকবে ৫ দিন।
আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৭ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয় সরকার। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ২৭ জুন সরকারের নির্বাহী আদেশে ছুুটি থাকবে। আমাদের দেশের মানুষ যাতে ঈদ-উল-আযহা পালন করতে পারে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন আগামী ২৭ জুন ছুটি থাকবে।  ঈদের আগে এক দিন সরকারের নির্বাহী আদেশে ছুটি থাকবে। গত ঈদ-উল ফিতরের অভিজ্ঞতায় দেখলাম, একদিন সরকারী ছুটি বাড়ানোয় অনেক সুবিধা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা গত ঈদে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সে অভিজ্ঞতার আলোকে প্রধানমন্ত্রী এক দিন ছুটি বাড়িয়ে দিয়েছেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026