1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় এসএমএসের মাধ্যমে যেভাবে জানা যাবে এইচএসসি পরীক্ষার ফল ১১ দলীয় ঐক্যের ঢাকা-কুষ্টিয়া লংমার্চ শুরু মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ১৭ বছর শুধু উন্নয়নের কথা বললেও বাস্তব চিত্র ছিলো ভিন্ন: বিদ্যুৎমন্ত্রী তেলের দাম ব্যারেলপ্রতি ১০ ডলার বাড়লে বাংলাদেশের আমদানি খরচ বাড়বে ১২০ কোটি ডলার: ফিচ থাইল্যান্ডকে আমদানি বাড়ানো, শুল্ক কমানোর প্রস্তাব বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত, দায়িত্ব পাচ্ছেন যারা

এসএমএসের মাধ্যমে যেভাবে জানা যাবে এইচএসসি পরীক্ষার ফল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে শনিবার (৩১ অক্টোবর)। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে সহজেই নিজেদের ফলাফল জানতে পারবেন। এ ছাড়া অনলাইনেও নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করা যাবে।

সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে পরীক্ষার ফল জানা যাবে।

এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

HSC [বোর্ডের নামের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] [পরীক্ষার বছর]

এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার্থীর ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এসএমএসের পাশাপাশি অনলাইনে দুটি ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানা যাবে। ওয়েবসাইট দুটি হলো-

১. https://eduboardresults.gov.bd ২. https://educationboardresults.gov.bd

এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবে। এ জন্য ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন করে প্রতিষ্ঠানের EIIN নম্বর দিতে হবে। পরে ডাউনলোড করা ফলাফল প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা যাবে।

এ ছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সরাসরি ফলাফল জানতে পারবেন।

এদিকে, শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026