1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

কঙ্গোতে ইবোলা টিকার প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল শুরু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় প্রথমবারের মতো টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়ায় পরীক্ষায় অংশগ্রহণকারীদের এরভেবো টিকা দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুস শুক্রবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, বুনিয়া শহরে (ইতুরি প্রদেশের রাজধানী) এই ট্রায়ালে অংশগ্রহণকারীদেরকে ‘এরভেবো’ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এই ভ্যাকসিনটি সাধারণত ‘জাইর’ (Zaire) ইবোলা ভাইরাসের বিরুদ্ধে ব্যবহৃত হয়, কিন্তু এবার এটি বুন্দিবুগিও ভাইরাসের বিরুদ্ধে ক্রস-প্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করার জন্য ব্যবহৃত হচ্ছে, যা বর্তমান মহামারির কারণ। ‘তুমাইনি ট্রায়াল’ (Tumaini trial) নামে পরিচিত এই কার্যক্রমটি একটি একক গবেষণা কাঠামো, যার মাধ্যমে একাধিক টিকার নিরাপত্তা, কার্যকারিতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির সক্ষমতা পরীক্ষা করা সম্ভব। এই ট্রায়ালে ‘রিং টিকাদান’ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, যার মাধ্যমে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের দ্রুত টিকার আওতায় আনা হয়। এতে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের টিকা দেওয়ার পাশাপাশি গর্ভবতী নারী ও ১২ বছর বা তার বেশি বয়সী শিশুরাও অংশ নেবে। পরীক্ষায় বুন্দিবুগিও ধরনের ভাইরাসের জন্য তৈরি আরও দুটি সম্ভাব্য টিকা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর একটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চাডঅক্স১ ভেক্টর ভ্যাকসিন এবং অন্যটি মার্কিন মডার্নার (mRNA) ভ্যাকসিন। উভয় ভ্যাকসিনই ইপিডেমিক প্রিপেয়ারডনেস ইনোভেশনস কোয়ালিশনের (CEPI) অর্থায়নে তৈরি হয়েছে এবং শীঘ্রই ট্রায়ালে যোগ দেবে।। সংস্থাটি জানিয়েছে, শিগগিরই টিকা দুটি পরীক্ষায় যুক্ত হতে পারে। চলতি বছরের মে মাসে ডিআর কঙ্গোতে ইবোলার ১৭তম প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। এরপর থেকে দেশটিতে ৯,৭০০এর বেশি সংক্রমণ এবং ৪,৬০০এর বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। রোগটি আফ্রিকার চারটি দেশে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের পরিচালক চিকওয়ে ইহেকওয়াজু বলেন, ঝুঁকিতে থাকা মানুষকে পরীক্ষাধীন টিকাগুলো সুরক্ষা দিতে পারবে কি না, তা নির্ধারণের জন্য নির্ভরযোগ্য বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করাই এই পরীক্ষার লক্ষ্য।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026