1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

করোনা মোকাবেলায় নতুন আইন পাশ ফ্রান্স ও ইতালিতে ব্যাপক বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৮০ বার দেখা হয়েছে

করোনাভাইরাস মোকাবেলার জন্য ফ্রান্স এবং ইতালিতে যে নতুন আইন পাস করা হয়েছে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে দেশ দুটির জনগণ। সাধারণ জনগণের জন্য স্বাস্থ্য পাস এবং স্বাস্থ্যকর্মীদের জন্য বাধ্যতামূলক শিক্ষা গ্রহণের আইন পাসের বিরুদ্ধে গতকাল (শনিবার) ফ্রান্সের রাজপথে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছেন।

রাজধানী প্যারিসে অন্তত ১৭ হাজার মানুষ এবং নিস শহরে ১০ থেকে ২০ হাজার মানুষ বিক্ষোভ করেন। এই বিক্ষোভ সমাবেশে ইয়েলো ভেস্ট বা হলুদ পোশাকধারী বিক্ষোভকারীরা অংশ নিলেও তা ছিল শান্তিপূর্ণ। তবে ফ্রান্সের তৃতীয় বৃহত্তম শহর লিয়নে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল সারা দেশের বিভিন্ন শহরে দুই লাখ ৩৭ হাজার মানুষ করোনা আইনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। ফ্রান্সের উত্তরাঞ্চলীয় ক্যামব্রাই শহরে করোনা আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য প্রায় সমস্ত রেস্টুরেন্ট এবং ক্যাফে বন্ধ রাখা হয়।

সরকারি কর্মকর্তারা বারবার বলছেন, করোনাভাইরাসের মহামারি ঠেকাতে হলে এই আইন বাস্তবায়ন করা দরকার। ফ্রান্সে বর্তমানে করোনাভাইরাসের চতুর্থ ঢেউ চলছে। দেশটিতে এ পর্যন্ত শতকরা ৫৫ ভাগের বেশি মানুষ পরিপূর্ণভাবে টিকার আওতায় এসেছেন।

আরও পড়ুন:
‘টিকাপ্রাপ্ত ব্যক্তিদের মাধ্যমেও করোনা ছড়াতে পারে’

ফ্রান্সের নতুন আইনের আওতায় ঘরোয়া অনুষ্ঠানেও অংশগ্রহণের জন্য স্বাস্থ্য পাস লাগবে যাতে প্রমাণ হবে যে, তারা টিকা নিয়েছেন। এছাড়া, আগামীকাল থেকে যেসব মানুষ বার, রেস্টুরেন্ট অথবা দীর্ঘ পাল্লার রেল কিংবা বিমান ভ্রমণ করতে চান তাদেরকেও স্বাস্থ্য পাস দেখাতে হবে। পার্সটুডে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026