1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

কয়লার ব্যবহার বন্ধে সম্মত ১৯০ দেশ-সংস্থা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ১৮১ বার দেখা হয়েছে

পোল্যান্ড, ভিয়েতনাম, চিলিসহ কয়লা ব্যবহারে শীর্ষে থাকা দেশগুলো কয়লার ব্যবহার বন্ধে সম্মত হয়েছে। এবারের জলবায়ু সম্মেলন কপ২৬-এ কয়লার ব্যবহার বন্ধে রাজি হয়েছে মোট ১৯০টি দেশ-সংস্থা। এ বিষয়ে নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে এ চুক্তিতে সই করেনি অস্ট্রেলিয়া, ভারত, চীন ও যুক্তরাষ্ট্র।

পৃথিবীর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির পেছনের অন্যতম কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার। আর  এ জন্য কয়লাকে প্রধানত দায়ী করা হয়। যুক্তরাজ্য বলছে, চুক্তি অনুসারে ধনী দেশগুলো ২০৩০ সালের মধ্যে এবং আর অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলো ২০৪০ সালের মধ্যে কয়লা ব্যবহার থেকে সরে আসবে।

ব্রিটিশ জ্বালানিমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং বলেছেন, ‘কয়লা ব্যবহারের সমাপ্তি দেখা যাচ্ছে। বিশ্ব সঠিক পথেই চলছে। আমরা কয়লার ব্যবহার বন্ধ এবং পরিচ্ছন্ন জ্বালানিতে পরিচালিত ভবিষ্যৎ গড়তে পরিবেশগত ও অর্থনৈতিক সুবিধা গ্রহণে প্রস্তুত।’

সম্মতিপত্রে ৪০টির বেশি দেশ সই করেছে। এর মধ্যে অন্তত ১৮টি দেশ প্রথমবারের মতো কয়লায় নতুন বিনিয়োগ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে।

যদিও বিশ্বব্যাপী কয়লার ব্যবহার কমানোর ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, তবে দেখা যায় এটি ২০১৯ সালে বিশ্বের প্রায় ৩৭ শতাংশ বিদ্যুৎ ‍উৎপাদন করেছে। এ জন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড এবং ভারতের মতো দেশগুলোর আরো বড় বিনিয়োগের দরকার।

সূত্র: বিবিসি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026