1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এশিয়া হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান | Boishakhi Online এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া সেই রাবি শিক্ষার্থী আর নেই আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা ত্রুটি, জরুরি হালনাগাদে ব্যস্ত প্রতিষ্ঠানগুলো সারের বস্তা থেকে ‘গুপ্ত’র সতর্কবার্তা বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান আ.লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী বিমানের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত

খাজা টাওয়ারে আগুন ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম হাসনা হেনা (২৭)। তিনি ওই ভবনে অরবিট নামের একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলসে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিটির ডেপুটি ম্যানেজার নাজমুল হুদা।

তিনি জানান, হাসনা হেনা ৯ তলায় কাজ করতেন। আগুনের আতঙ্কে একটি তার ধরে গ্রিল টপকে নামার সময় তার ছিঁড়ে পড়ে যান।

এছাড়া কোম্পানিটির আরেক সেলসম্যান মেহেদী হাসান আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026