1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা: গ্রেফতার সুজন রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৯ বার দেখা হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে গ্রেফতার সুজনকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৪ ডিসেম্বর) তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

খালেদার কেবিনে প্রবেশের চেষ্টা, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

এর আগে শনিবার (২৩ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে সুজনকে আটক করে পুলিশ।

 

পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে সুজন নামের এক অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাও করেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026