1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যকারী আটক সড়ক দুর্ঘটনায় নিহত ২, অবরোধের পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক খুলনা হয়ে মোংলায় প্রধানমন্ত্রী সৌদির কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, ১ জনের মৃত্যু ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর এযাবৎকালের সেরা পরামর্শ’ | Boishakhi Online মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা চালুর উদ্যোগ প্রধানমন্ত্রী হিসেবে খুলনায় প্রথমবার তারেক রহমান আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী

খুলনা হয়ে মোংলায় প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপ হয়ে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি বানৌজা মোংলা জেটিতে পৌঁছান। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে।

সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। পরে নলিয়ান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, মধ্যাহ্নবিরতির পর ওয়ার্ডরুমের সভাকক্ষে একটি সভায় যোগ দেন তিনি।

দিনের কর্মসূচিতে আরও রয়েছে মোংলা বন্দরের জেটি পরিদর্শন। বিকেল ৩টায় জেটি পরিদর্শনের পর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন।

এর আগে সকাল সাড়ে ৮টায় বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

বিকেল ৪টায় হেলিকপ্টারে মোংলা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। বিকেল ৫টায় তার রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি টার্মিনাল স্থাপন নিয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। তাদের আশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

সুন্দরবনসংলগ্ন উপকূলীয় জনপদে বিকল্প কর্মসংস্থানের চ্যালেঞ্জের পাশাপাশি মোংলা বন্দরের বাণিজ্যিক সম্ভাবনাও এ অঞ্চলের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে দীর্ঘদিনের অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি আসবে এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026