1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

গাজায় আরো ৭৯ ফিলিস্তিনির মৃত্যু, নিহত বেড়ে ৫৩,৯০১

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১২৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্কন।

 

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরো ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৩ হাজার ৯০১ জনে দাঁড়িয়েছে। এছাড়া মোট আহতের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৫৯৩ জন।

খবর আনাদোলু ও আল জাজিরার।
শনিবার (২৪ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১১ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ১৯ মাস ধরে চলমান ইসরাইলের হামলায় গাজায় ৫৩ হাজার ৯০১ জন নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৯৩ জন।

আর উপত্যকাটির জনসংযোগ কার্যালয়ের হিসাবে, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৬১ হাজার ৭০০ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের মৃত ধরে এ হিসাব করা হয়েছে।
আরো পড়ুন
‘স্বর্নপাম’ জিতে ইরানবাসীর প্রতি যে বার্তা দিলেন পানাহি
‘স্বর্নপাম’ জিতে ইরানবাসীর প্রতি যে বার্তা দিলেন পানাহি

ইসরায়েলি সেনাবাহিনী চলতি বছরের ১৮ মার্চ থেকে পুনরায় গাজায় হামলা শুরু করে, যা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেয়। সেই সময় থেকে ইসরায়েলি হামলায় আরও ৩ হাজার ৭৪৭ জন নিহত ও প্রায় ১০ হাজার ৬০০ জন আহত হয়েছে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026