1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

ঘরের পুলে বিশ্বরেকর্ড ১৭ বছরের ওহাশির

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

এশিয়ান গেমসে ঘরের দর্শকদের সামনে বিশ্বরেকর্ড গড়ে সাঁতারে সোনা জিতেছেন জাপানের ১৭ বছর বয়সী শিন ওহাশি। পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে তিনি সময় নিয়েছেন ২ মিনিট ৪.৮৩ সেকেন্ড। এতে ২০২৩ সালের ফুকুওকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে চীনের কিন হাইইয়াংয়ের গড়া ২ মিনিট ৫.৪৮ সেকেন্ডের রেকর্ডটি ০.৬৫ সেকেন্ডে ভেঙে দেন ওহাশি। তিনিই প্রথম পুরুষ সাঁতারু, যিনি এই ইভেন্টে ২ মিনিট ৫ সেকেন্ডের নিচে নামলেন।

বিশ্বরেকর্ডের লক্ষ্যে পুলে নেমেছিলেন জানিয়ে ওহাশি বলেন, লক্ষ্য পূরণ করতে পেরে তিনি আনন্দিত। সমর্থক ও পরিবারের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন জাপানের এই তরুণ সাঁতারু। তাঁর পরবর্তী লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়।

ইভেন্টে রুপা জিতেছেন কাজাখস্তানের দেনিস পেত্রাশভ, ওহাশির চেয়ে ৩.৮৪ সেকেন্ড পিছিয়ে। ২ মিনিট ৮.৭৬ সেকেন্ডে ব্রোঞ্জ পেয়েছেন দক্ষিণ কোরিয়ার চো সঙ জে।

এশিয়ান গেমসের সাঁতারে ওহাশির অসাধারণ পারফরম্যান্সের এক দিন আগে চীনের ১৩ বছর বয়সী ইউ জিদিও তিনটি সোনা জিতে আলোচনায় এসেছিলেন। ফলে দুই কিশোর সাঁতারুর পারফরম্যান্সেই জমে উঠেছে এবারের আসরের পুল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026