1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জমানো খাবারে বানানো কেকেও ছাড় নেই, বন্দিদের জীবন নরক বানানোর হুমকি বেন গভিরের কীটনাশক আমদানি ও ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: কৃষিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনে ক্ষতির ন্যায্যতা অধিকার, করুণা নয়: চিফ হুইপ সাইবার ওয়ারফেয়ারে কতটা প্রস্তুত বাংলাদেশ ৪ দিনের সরকারি সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী যারা মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ ১৬ লাখের বেশি নিবন্ধন, ৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রী

চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তারেক রহমান। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণ সফরের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা ও গণমাধ্যমকর্মীদের একটি দল।

সফরসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান ও সানায়ে তাকাইচির মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন জাপানের প্রধানমন্ত্রী।

সফরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, সরাসরি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং উন্নয়ন অংশীদারত্ব সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে। এ ছাড়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন, জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026