1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট তাকাইচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ ঢাকা-চট্টগ্রামে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘অর্ণব’, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আহবান প্রধানমন্ত্রীর | Boishakhi Online ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, গত ২২ অক্টোবর টোকিওর একটি হাসপাতালে ফুকুদা মারা যান।

১৯৩৬ সালের ১৬ জুলাই গুনমা প্রিফেকচারের তাকাসাকি শহরে জন্মগ্রহণ করেন ফুকুদা। তিনি জাপানের সাবেক প্রধানমন্ত্রী তাকেও ফুকুদার জ্যেষ্ঠ পুত্র। তিনি ওয়াসেদা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে তিনি জাপানের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। পরে ইয়োশিরো মোরি ও জুনিচিরো কোইজুমির মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন।

২০০৭ সালের সেপ্টেম্বরে জাপানের প্রধানমন্ত্রী হন ফুকুদা। পরের বছর, ২০০৮ সালের সেপ্টেম্বরে তিনি পদত্যাগ করেন।

প্রধানমন্ত্রী থাকাকালে চীন-জাপান সম্পর্কের উন্নয়ন ও সম্প্রসারণে কাজ করেন ফুকুদা। ২০০৮ সালে দুই দেশ ‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট কৌশলগত সম্পর্কের সার্বিক উন্নয়নবিষয়ক চীন-জাপান যৌথ বিবৃতি’ প্রকাশ করে।

২০১২ সালে রাজনীতি থেকে অবসর নেওয়ার পরও চীন-জাপান বন্ধুত্বের একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে সক্রিয় ছিলেন ফুকুদা। এ সময়ে তিনি বহুবার চীন সফর করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026