1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন হৃদয় অবৈধ ফোন বন্ধে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চান না আফগানিস্তান কোচ বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরা হওয়ার পর নিষিদ্ধ অস্ট্রেলিয়া পেসার ‘মোটেও ভালো মনে হচ্ছে না’, সাকার চোট নিয়ে চিন্তিত আর্তেতা সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হেলিকপ্টারে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যকারী আটক

ঝুঁকিপূর্ণ ভবন ও মার্কেট তালিকাতেই সীমাবদ্ধ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২০৮ বার দেখা হয়েছে
রাজধানীসহ সারা দেশে কী পরিমাণ ঝুঁকিপূর্ণ  ভবন-মার্কেট রয়েছে তার সুনির্দিষ্ট তালিকা নেই সংশ্লিষ্ট কোনো সংস্থার কাছে। অগ্নিকাণ্ড বা ধসের মতো দুর্ঘটনা ঘটলেই কেবল জেগে ওঠে রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক) ও সিটি করপোরেশনের মতো সেবা প্রতিষ্ঠানগুলো। দুর্ঘটনার পর কয়েক দিন তৎপর থাকে তারা। শুরু হয় ঝুঁকিপূর্ণ  ভবন ও মার্কেটের তালিকা তৈরি ও খবরদারি। এটা এক-দুই সপ্তাহ চলে। দুই-একটি মার্কেটের ক্ষেত্রে নোটিস পাঠানোসহ কিছু পদক্ষেপ দেখা যায়। তবে অনেকে নোটিস পাওয়ার কয়েক দিনের মধ্যেই আদালতের স্থগিতাদেশ নিয়ে কার্যক্রম চালু করে। এরপর নতুন কোনো ইস্যু তৈরি হলে চাপা পড়ে স্থায়ী পদক্ষেপের বিষয়টি। মূলত সংশ্লিষ্ট সংস্থাগুলোর পরস্পর ঠেলাঠেলি ও দায় এড়ানোর মানসিকতায় কার্যকর স্থায়ী কোনো পদক্ষেপ দেখা যায় না। ফলে ঝুঁকিপূর্ণ  ভবন ও মার্কেটের তালিকা তৈরি করা হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ঝুঁকিপূর্ণই থেকে যায় সেগুলো।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য বলছে, ২০১৭ সালে দুই দফায় (বছরের শুরুতে ও শেষে) ভবন পরিদর্শন করে ‘ ঝুঁকিপূর্ণ ভবনের’ তালিকা করে তারা। ছয়টি ক্যাটাগরিতে তথা শপিংমলমার্কেট, স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়, ব্যাংক, হাসপাতাল/ক্লিনিক, আবাসিক হোটেল এবং মিডিয়া প্রতিষ্ঠান পরিদর্শন করে সংস্থাটি এ তালিকা তৈরি করে। দুই দফায় ‘ ঝুঁকিপূর্ণ’ ও ‘খুবই ঝুঁকিপূর্ণ’ মিলিয়ে মার্কেট/শপিংমলো সংখ্যা উঠে আসে দুই হাজার ৫২৮টি। এর মধ্যে প্রথম দফায় এক হাজার ২২৮টি ও দ্বিতীয় দফায় ১ হাজার ৩০০টি মার্কেট/শপিংমলকে ঝুঁকিপূর্ণ ও খুবই ঝুঁকিপূর্ণ পায়। এর মধ্যে প্রথম দফায় যেসব মার্কেট পরিদর্শন করা হয়েছে, দ্বিতীয় দফায়ও একই মার্কেট বা কিছুটা কম বেশি পরিদর্শন করা হয়। সেই হিসাবে ১ হাজার ২০০ থেকে প্রায় ১ হাজার ৩০০ ঝুঁকিপূর্ণ  ও খুবই ঝুঁকিপূর্ণ  মার্কেট/শপিংমলের সংখ্যা পায় সংস্থাটি।

পরিসংখ্যানে আরও দেখা যায়, প্রথম দফায় ২০১৭ সালের ১২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ঢাকা মহানগরীতে ৩ হাজার ৭৮৬টি ভবন পরির্দশন করে ২ হাজার ৫৮৮টি ‘ঝুঁকিপূর্র্ণ’ ভবন চিহ্নিত করে। ‘খুবই ঝুঁকিপূর্ণ’ ভবন চিহ্নিত করে ১ হাজার ৬৯টি। আর সন্তোষজনক ভবন পাওয়া যায় ১২৯টি। এ সময়ে ঝুঁকিপূর্ণ মার্কেট/শপিংমল পায় ৬৮৭টি এবং খুবই ঝুঁকিপূর্ণ  পায় ৫৪১টি।বিস্তারিত
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026