1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে দেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৫ বার দেখা হয়েছে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থাকছে সরকারি ছুটি। এর পরের দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় টানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

টানা তিন দিনের ছুটির কারণে অনেকেই নানা পরিকল্পনা করে রেখেছে। পরিবারের সঙ্গে তা উদযাপনে পর্যটনকেন্দ্র এলাকায় আগে থেকেই হোটেল-মোটেল বুকিং দিয়ে রেখেছেন ভ্রমণপিপাসুরা।

কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটবে। এরই মধ্যে অনেক হোটেলগুলোর শতভাগ রুম বুকিং হয়েছে। এ ছাড়া পর্যটন দিবসকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী জমকালো আয়োজন করেছে জেলা প্রশাসক।

গত ১৫ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়। সভায় জানানো হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026