1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে বিজয়ী একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশে করতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির বাণিজ্যসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী ‘ধুরন্ধর’ সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ: ভারতীয় মন্ত্রী বিমানের ত্রুটি সারিয়ে দেশের পথে প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে বিজয়ী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে বিজয়ী

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টায় ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ২২৭৭৮৯টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬৪৫৩ ভোট। এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে ভোট পেয়েছেন ৮৩৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন তিন হাজার ২৮৮ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ৪৪৯ ভোট।নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র।এ আসনে মোট ভোটার পাঁচ লাখ ১৬ হাজার ১৪০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৭ হাজার ৪৬৮ জন, নারী ভোটার দুই লাখ ৫৮ হাজার ৬৬৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।

লিঙ্ক: https://www.channels.com.bd/news/district-news/8feb-20261029

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026