1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
১৬ লাখের বেশি নিবন্ধন, ৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. কামরুজ্জামানের দায়িত্ব গ্রহণ বাংলাদেশে ফের বিদ্যুৎ রপ্তানি শুরু করল নেপাল কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার কৃষক ও ভোক্তা উভয়ের জন্যই উদ্বেগের: কৃষিমন্ত্রী ডিএনসিসির টেন্ডারে দলীয় পরিচয়ের সুযোগ নেই : প্রশাসক প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক কৃষিকে প্রযুক্তিনির্ভর ও লাভজনক করতে কাজ করছে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী নিম্নচাপ রূপ নিল গভীর নিম্নচাপে, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’ সূচকের পতনে লেনদেন শেষ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. কামরুজ্জামানের দায়িত্ব গ্রহণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. কামরুজ্জামান, এনডিসি।

রোববার (২৫ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম তাকে মন্ত্রণালয়ে স্বাগত জানান।

ড. মো. কামরুজ্জামান, এনডিসি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

এর আগে তিনি জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি তিনি নাডার রেক্টর হিসেবে যোগদান করেন। একই বছরের ২৯ জানুয়ারি তিনি সরকারের সচিব পদে পদোন্নতি লাভ করেন।

নতুন সচিবের দায়িত্ব পালনের মধ্য দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026