দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৫ অক্টোবর) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। দিনজুড়ে অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। একই সঙ্গে ডিএসইর প্রধান সূচকসহ সবকটি সূচক নিম্নমুখী ছিল।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ০৮ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩২ দশমিক ৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকটি কমেছে ০ দশমিক ৩৩ শতাংশ।
এদিন ডিএসইর ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৬৭ পয়েন্ট কমে ২ হাজার ১০১ দশমিক ৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৯ দশমিক ৭১ পয়েন্ট কমে ১ হাজার ৬০ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করছে।
দিন শেষে ডিএসইতে ৬৪টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ২৮৩টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে কয়েকটি কোম্পানির শেয়ারদর।
এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৩০ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকা। এ সময়ে ১৪ কোটি ৯৬ লাখ ৫১ হাজার ১০১টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৬১টি।