1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিম্নচাপ রূপ নিল গভীর নিম্নচাপে, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’ সূচকের পতনে লেনদেন শেষ বিমানের দাম্মাম ও রিয়াদের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত হত্যাচেষ্টার মামলায় আরও দুই দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা আগামী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইলিয়াস আলী গুম: জিয়াউল ও সাইফুরের তদন্ত প্রতিবেদন পেছাল ট্রাইব্যুনাল সাফের প্রথম ম্যাচে হামজা-ফারহানকে পাচ্ছে না বাংলাদেশ পদ্মায় ব্যারেজ নির্মাণকাজ শুরু আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা

দেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট শক্তি, পলাতক অপরাধী বা গণহত্যাকারীকে কোনো ধরনের অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠানের বিষয়ে রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার গুঞ্জন আছে- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে (শেখ হাসিনা) ফেরত পাওয়ার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী পার্শ্ববর্তী দেশকে একাধিকবার অনুরোধপত্র পাঠানো হয়েছে। আমাদের অবস্থান পরিস্কার।

দুর্গাপূজা সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। এবারে দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হয়েছে। অতীতে বিগত ১৫-১৭ বছরে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ও ধর্মীয় সম্প্রীতি বিনাশের ঘটনা ঘটানো হয়েছিল। তবে বর্তমান সরকার সেই সমস্ত অপসংস্কৃতি থেকে মুক্ত হতে পেরেছে এবং সকলের সহযোগিতায় সামনের দিনেও এ রকম পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।

মন্ত্রী আরও বলেন, এবারে দেশব্যাপী সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ হয়েছে। চলতি ২০২৬ সালে মোট ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপ হয়েছে। সরকার পূর্বে সর্বোচ্চ ৪ কোটি টাকা বরাদ্দ দিতো। এবার যা বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। এছাড়া এবার পূজায় ৫ দিন ছুটি ছিল। পূজামণ্ডপেও চালের বরাদ্দ বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026