1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর মোংলায় গাড়ি থেকে নেমে অপেক্ষারতদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মোংলা বন্দর, সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রুকের বিধ্বংসী ২০২ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রিজভী স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে দেশে ফেরানো হলো রাষ্ট্রদূতকে আইনের শাসনে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ খুলনায় নদী ভাঙনের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে বেড়িবাঁধের দাবি মঈন খানের শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

 

রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি

• সকাল ১০টা : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট (বিএডব্লিউটি)-ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি

• সকাল ১০টা : বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ৮ম সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলরে পক্ষে সভাপতিত্ব করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

• দুপুর ২টা : পরিবেশ ভবনের পরিবেশ অধিদফতর অডিটোরিয়ামে ‘জনগণের নেতৃত্বে নীতি প্রণয়ন: কপ ৩০-এ বাংলাদেশের অবস্থান’ প্রকাশ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান।

বিএনপির কর্মসূচি

• সকাল ১১টা : জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে ‘প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত হবে।

• বিকাল ৩টা : গুলশান চেয়ারপারসনের অফিসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে সঙ্গে কূটনীতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

• বিকাল ৪টা ৩০ মিনিট : সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মসূচি

• দুপুর ১২টা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে ইসি কার্যালয়ে যাবেন।

• বিকাল ৪টা : ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এনসিপির কর্মসূচি

• দুপুর ১২টা : রাজধানীর লেকশোর হোটেল গুলশানে ‘দারিদ্র্য বিমোচন, বৈষম্য হ্রাস এবং খাদ্য নিরাপত্তা’ বিষয়ে অনুষ্ঠিত হবে ইকোনমিক রিফর্ম সামিট।

এতে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
• বিকাল ৩টা : জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026