1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন হৃদয় অবৈধ ফোন বন্ধে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চান না আফগানিস্তান কোচ বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরা হওয়ার পর নিষিদ্ধ অস্ট্রেলিয়া পেসার ‘মোটেও ভালো মনে হচ্ছে না’, সাকার চোট নিয়ে চিন্তিত আর্তেতা সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হেলিকপ্টারে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

দরিদ্র ডেঙ্গু রোগীদের সহায়তা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ২৪২ বার দেখা হয়েছে

ব্যাংকগুলোর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় দরিদ্র ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে সংশ্নিষ্ট ব্যাংক শাখার নিকটতম হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে পরামর্শ করে অসহায় রোগীর রক্ত পরীক্ষা, ব্লাড কালেকশন, মশারিসহ সব ধরনের সামগ্রী দিয়ে সহায়তা করতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ থেকে জারি করা সার্কুলারে বলা হয়েছে, ঢাকা শহরসহ দেশের অন্যান্য এলাকায় ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব প্রকট আকার ধারণ করেছে। এ সংকটকালীন সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত দরিদ্র ও অসহায় রোগীদের সহায়তা করার আবশ্যকতা দেখা দিয়েছে। ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় বর্তমান দুর্যোগকালীন সময় মোকাবেলার জন্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত দরিদ্র ও অসহায় রোগীদের পাশে মানবিক দৃষ্টিকোণ থেকে সহযোগিতার হাত বাড়াতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়েছে, দেশের দুর্যোগকালীন যে কোনো পরিস্থিতিতে সিএসআর কার্যক্রমের আওতায় ব্যাংকগুলোর অংশগ্রহণমূলক ভূমিকা প্রশংসার দাবি রাখে। সংশ্নিষ্ট ব্যাংক শাখার নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেপে উপযুক্ত প্রতিনিধি পাঠিয়ে প্রকৃত দরিদ্র ও অসহায় রোগী চিহ্নিত করার আবশ্যকতা দেখা দিয়েছে। হাসপাতাল কতৃপক্ষের সঙ্গে আলোচনা ও পরামর্শক্রমে তাদের চাহিদার নিরিখে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত ডেঙ্গু জ্বরের রক্ত পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সকল ফি প্রদান, ব্লাড কালেকশন, প্রয়োজনীয় ওষুধপত্র, স্যালাইন, মশারি এবং অন্যান্য চিকিৎসা সেবা-সামগ্রী প্রদানের লক্ষ্যে ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ডেঙ্গু রোগীদের সহায়তার ব্যয় ব্যাংকগুলো ২০১৫ সালে জারি করা সার্কুলারের ‘সোস্যাল প্রজেক্ট বা কমিউনিটি ইনভেস্টমেন্ট’ খাতের ব্যয় হিসেবে রিপোর্ট করতে পারবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026