1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সড়ক দুর্ঘটনায় নিহত ২, অবরোধের পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক খুলনা হয়ে মোংলায় প্রধানমন্ত্রী সৌদির কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, ১ জনের মৃত্যু ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর এযাবৎকালের সেরা পরামর্শ’ | Boishakhi Online মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা চালুর উদ্যোগ প্রধানমন্ত্রী হিসেবে খুলনায় প্রথমবার তারেক রহমান আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী মোংলায় বানৌজাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্যাটে-বলে অস্ট্রেলিয়াকে ভুগিয়ে ইয়ানসেনের প্রত্যয়, ‘বারবার ফিরে আসবই’

দেশের আকাশসীমা নজরদারিতে অত্যাধুনিক রাডার বসছে বিমানবন্দরে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২৫৩ বার দেখা হয়েছে

দেশের পুরো আকাশ নজরদারি করতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হচ্ছে সিএনএস-এটিএম সিস্টেমযুক্ত অত্যাধুনিক রাডার।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ফ্রান্সের রাডার প্রস্তুতকারী কোম্পানি থ্যালাস এলএএসের মধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে।

নতুন এই রাডারের মাধ্যমে দেশের পুরো আকাশই নজরদারির আওতায় আসবে। ফলে বাংলাদেশের আকাশ ব্যবহার করে কোনো বিদেশী বিমান চলাচল করলেই তা শনাক্ত করা যাবে এবং তাদের থেকে ফ্লাইংওভার চার্জ আদায় করা যাবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ও থ্যালাসের পক্ষে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান নিকোলাস বভুরো চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সচিব মো. মোকাম্মেল হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ ম্যাঁরি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, নতুন এই অত্যাধুনিক রাডার স্থাপনের ফলে দেশের সমগ্র আকাশসীমা নজরদারির আওতায় আসবে। এতে বাংলাদেশের আকাশ ব্যবহার করে আন্তর্জাতিক রুটে যাতায়াত করা সব বিদেশি উড়োজাহাজ শনাক্ত করা সম্ভব হবে এবং তাদের থেকে ফ্লাইংওভার চার্জ আদায় করা যাবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন ও অত্যাধুনিক এই রাডার ও এটিসি টাওয়ার স্থাপনের ফলে দেশের আকাশসীমা হবে আরও সুরক্ষিত। বিমান চলাচল হবে আরও নিরাপদ এবং রাজস্ব আয়ের পরিমাণ বাড়বে এভিয়েশন খাত থেকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026