1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন হৃদয় অবৈধ ফোন বন্ধে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চান না আফগানিস্তান কোচ বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরা হওয়ার পর নিষিদ্ধ অস্ট্রেলিয়া পেসার ‘মোটেও ভালো মনে হচ্ছে না’, সাকার চোট নিয়ে চিন্তিত আর্তেতা সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হেলিকপ্টারে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যকারী আটক

দ্বিতীয় দিনেও সাকিবকে কিনলো না কেউ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৮৬ বার দেখা হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের দ্বিতীয় দিনেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে কেউ কিনল না। এর আগে নিলামের প্রথম দিনে সাকিব অবিক্রীত থাকেন। এবার দ্বিতীয় দিনেও সাকিবের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

ধারণা করা হচ্ছিল, এবার আইপিএলে ভালো দাম পেতে পারেন সাকিব আল হাসান। কিন্তু হল উল্টোটা। দ্বিতীয়বার নিলামে তুললেও কেউ তাকে কিনেনি। ফলে অবিক্রীত থেকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বাংলাদেশ থেকে এবার একমাত্র খেলোয়াড় হিসেবে আইপিএলে দল পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। তাকে প্রথমবারই ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেন সাকিব। এরপর দুই বছর খেলেন সানরাইজার্স হায়দারাবাদে। ২০২০ আইপিএলে নিষেধাজ্ঞার কারণে বিবেচনায় ছিলেন না সাকিব। আর ২০১৩ সালে খেলেননি চোটের কারণে। ২০১১ সালের পর এই প্রথম আইপিএলে দুই দফা নিলাম শেষেও দলহীন সাকিব

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026