1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে ২৬ অক্টোবর স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ এবিজি স্পোর্টস সিটির অন্যরকম দিন উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে নির্বাচনের আগে তেল‌আবিবে নেতানিয়াহু বিরোধী হাজারো মানুষের বিক্ষোভ | Boishakhi Online মার্কিন মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৫৯৮ জন গ্রেপ্তার, মামলা ৪১ প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত একনেকের বৈঠক বিপি সিঙ্গাপুর ও কাতার এনার্জি থেকে ৬ কার্গো এলএনজি কিনবে সরকার ‘অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে বিশ্বে বায়ুদূষণে পঞ্চম ঢাকা ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

নির্বাচনের আগে তেল‌আবিবে নেতানিয়াহু বিরোধী হাজারো মানুষের বিক্ষোভ | Boishakhi Online

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আমিন

উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন

ঠিকানা বৈশাখী মিডিয়া লিমিটেড ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, লেভেল – ৭, ঢাকা-১২১২ টেলিফোনঃ ৫৮৮১৭০০১-৫ ফ্যাক্সঃ ৫৮৮১৭৫৪১ ই-মেইলঃ [email protected]

আসন্ন পার্লামেন্ট নির্বাচনের মাত্র তিন দিন বাকি থাকতেই তীব্র সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েলের রাজধানী তেল আবিব।

গতকাল শনিবার (২৪ অক্টোবর) শহরটির ঐতিহাসিক ‘হোস্টেজ স্কয়ার’-এ সমবেত হয়ে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা প্রতিরোধে সরকারের ব্যর্থতার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

গাজায় যুদ্ধ শুরুর পর এটিই ইসরায়েলের প্রথম সাধারণ নির্বাচন, যা আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের ঠিক আগমুহূর্তে আয়োজিত এই বিশাল সমাবেশের ডাক দেয় ‘অক্টোবর কাউন্সিল’। তিন বছর আগে হামাসের হাতে জিম্মি হওয়া ব্যক্তিদের পরিবারগুলো এই সংগঠনটি গড়ে তোলে। শুরু থেকেই তারা তৎকালীন নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতার রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে।

বিক্ষোভের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় অক্টোবর কাউন্সিল জানায়, "নির্বাচনের মাত্র তিন দিন বাকি। সত্য উদঘাটন, জবাবদিহি নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে গত তিন বছর ধরে চলা আন্দোলনের আজ এক চূড়ান্ত ধাপ।"

ইসরায়েলি দৈনিক ‘হারেৎজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, কেবল তেল আবিবই নয়, দেশটির আরও একাধিক গুরুত্বপূর্ণ স্থানেও একযোগে সরকারবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এই বিক্ষোভে সাধারণ মানুষের পাশাপাশি একাত্মতা প্রকাশ করে অংশ নেন দেশটির প্রধান প্রধান বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তথা ‘ইয়াশার পার্টি’র প্রধান গাদি আইজেনকট এবং ‘ডেমোক্র্যাটস পার্টি’র নেতা ইয়াইর গোলান।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ জানায়, গাদি আইজেনকট যখন তেল আবিবের জনসভায় উপস্থিত হন, তখন আন্দোলনকারীরা তাঁকে ‘পরবর্তী প্রধানমন্ত্রী’ হিসেবে আখ্যা দিয়ে স্লোগান দেন। বিক্ষোভের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ড্যান আদিন নামে এক ইসরায়েলি আইনজীবী এক্সে লিখেন, "রাবিন চত্বর থেকে হোস্টেজ চত্বর পর্যন্ত জনতার ঢল নেমেছে। এটি পরিবর্তন, নতুন আশা এবং এক রাজনৈতিক বিপ্লবের প্রতীক।"

সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, মঙ্গলবারের এই নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন ডানপন্থী জোট এবং আইজেনকটের নেতৃত্বাধীন জোটের মধ্যে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে কোনো পক্ষই পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা না-ও পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনের ফল মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূ-রাজনীতি এবং বিশেষ করে ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা সহ প্রধান প্রধান পররাষ্ট্রনীতির প্রশ্নে ইসরায়েলের মূল রাজনৈতিক দলগুলোর অবস্থানে বড় ধরনের কোনো পার্থক্য দেখা যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026