1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি দুই আইনজীবী পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন আইজিপির ব্যাংকগুলোর এনওপি সীমা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: বড় এলসি দায় পরিশোধের সুযোগ চীনে স্কুল টুর্নামেন্টে ৫ ম্যাচে ১৪৬ গোল হজম বাংলাদেশ দলের, গোল দিতে পারেনি একটিও আজ টিভিতে ব্যালন ডি’অর অনুষ্ঠানসহ খেলার সূচি রাউজান ইউনিক ফুটবল ক্লাবের খেলোয়াড়রা পেল নতুন মাঠ মাসকাটে ১২ দল নিয়ে প্রবাসীদের ফুটবল টুর্নামেন্ট শুরু ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন বাংলাদেশি গবেষক, কৃষিতে নতুন সম্ভাবনা

বিপি সিঙ্গাপুর ও কাতার এনার্জি থেকে ৬ কার্গো এলএনজি কিনবে সরকার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

সিঙ্গাপুরভিত্তিক বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এবং কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে এক কার্গো—মোট ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

গত শনিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫০তম সভায় বিপি সিঙ্গাপুরের কাছ থেকে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) সূচকের চেয়ে ০.১৭ ডলার কম দামে কেনার প্রস্তাব অনুমোদন করা হয়।

কাতার এনার্জি ট্রেডিংয়ের কাছ থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় অতিরিক্ত এক কার্গো কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউর দাম নির্ধারণ করা হয়েছে জেকেএম সূচকের চেয়ে ০.১০ ডলার কম।

জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির প্রস্তাব পরবর্তী সভায়

একই দিনে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৩তম সভায় জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

'পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬'-এর ৬৮ ধারা এবং 'পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫'-এর ৯৯(২) বিধি অনুযায়ী, প্রতিষ্ঠানটির সঙ্গে সরাসরি ক্রয় পদ্ধতিতে দরকষাকষি এবং স্বল্পমেয়াদি এলএনজি ক্রয়-বিক্রয় চুক্তি (এসপিএ) ও টার্ম শিট সইয়ের বিষয়ে প্রস্তাবটি উপস্থাপন করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং গ্রহণ করে প্রস্তাবটি পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ, এ সভায় জেরা গ্লোবাল মার্কেটসের কাছ থেকে নির্দিষ্ট সংখ্যক কার্গো কেনার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026