1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট তাকাইচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ ঢাকা-চট্টগ্রামে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘অর্ণব’, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আহবান প্রধানমন্ত্রীর | Boishakhi Online ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

মাসকাটে ১২ দল নিয়ে প্রবাসীদের ফুটবল টুর্নামেন্ট শুরু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ওমানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে শুরু হয়েছে ‘গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ‘বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান’-এর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ১২টি দল অংশ নিচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানী মাসকাটের ওয়াদি কবিরে অবস্থিত মাসকাট ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। উদ্বোধনী ম্যাচে সাহাম এইচডিআর এফসি ২-০ গোলে মাসকাট সিটি এফসিকে পরাজিত করে।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন ওমানে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাহমুদুর রহমান এবং লেবার কাউন্সেলর রাফিউল ইসলাম।

সভাপতিত্ব করেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান আজিমুল হক বাবুল। ক্লাবের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম মজুমদার অনুষ্ঠান সঞ্চালনা করেন।

টুর্নামেন্টের ব্যবস্থাপনা ও খেলা পরিচালনার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন পারভেজ।

তিনি বলেন, “প্রবাসজীবনের কর্মব্যস্ততার মধ্যে খেলাধুলা বাংলাদেশিদের বিনোদনের পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই আয়োজন প্রবাসী খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টিতেও ভূমিকা রাখবে।”

জাপান চুক্তি ও বিগ-বি: আগামীর শিল্প সম্ভাবনা

একটি দেশের ওপর ভর করা রেমিটেন্স কতটা নিরাপদ

বিদায়, আমার বন্ধু: স্মৃতির পাতায় তৌফিক

মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026