1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন হৃদয় অবৈধ ফোন বন্ধে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চান না আফগানিস্তান কোচ বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরা হওয়ার পর নিষিদ্ধ অস্ট্রেলিয়া পেসার ‘মোটেও ভালো মনে হচ্ছে না’, সাকার চোট নিয়ে চিন্তিত আর্তেতা সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হেলিকপ্টারে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

বিদায় ১৪৩১ : আজ চৈত্রসংক্রান্তি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১১৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

আজ রবিবার, বাংলা ১৪৩১ সনের শেষ দিন। এর মধ্য দিয়ে শেষ হয়ে যাচ্ছে আরও একটি বাংলা বছর।

চৈত্র মাসের শেষ দিনটি ‘চৈত্রসংক্রান্তি’ নামে পরিচিত, যা বাংলার সংস্কৃতিতে একসময় অন্যতম বৃহৎ লোকউৎসব হিসেবে বিবেচিত হতো। আগামীকাল সোমবার বৈশাখের প্রথম দিনে শুরু হবে নতুন বছর ১৪৩২— নতুন প্রত্যাশা আর সম্ভাবনার আলো নিয়ে।

বাংলার লোকজ ঐতিহ্যে চৈত্রসংক্রান্তি শুধু ক্যালেন্ডারের একটি দিন নয়, এটি বরং একটি আবেগ, শুদ্ধতার প্রতীক, নবজীবনের প্রস্তুতি। বছরের শেষ দিনটিকে ঘিরে ঘরে ঘরে চলে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। আগের দিনের প্রথা অনুযায়ী, অনেকেই বাড়ির চারপাশের আবর্জনা পুড়িয়ে ধোঁয়া দেন, যেন বিগত বছরের সব অকল্যাণ দূর হয়ে নতুন বছরে আসে শান্তি ও সমৃদ্ধি।

রাজধানী ঢাকাতেও চৈত্রসংক্রান্তিকে ঘিরে আয়োজনের কমতি নেই। চারুকলা অনুষদের বকুলতলায় আজ বিকেল ৩টায় শুরু হচ্ছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে, সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজ বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যা সবার জন্য উন্মুক্ত।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026