1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

বিশ্বকে ২০০ কোটি ডোজ টিকা দেয়ার ঘোষণা দিলেন চীনের প্রেসিডেন্ট

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২০৯ বার দেখা হয়েছে

২০২১ সালের মধ্যে বিশ্বকে করোনাভাইরাস মোকাবেলায় ২০০ কোটি ডোজ টিকা সরবরাহ করবে বলে জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

কোভিড-১৯ ভ্যাকসিন কোঅপারেশন ফোরামে এক লিখিত বিবৃতির মাধ্যমে চীনা প্রেসিডেন্ট এই কথা জানান। গ্লোবাল ভ্যাকসিন তৈরি ও বিতরণের জন্য চীন ১০কোটি ডলার অনুদান দেবে বলে তিনি উল্লেখ করেন।

বৃহষ্পতিবার ফোরামের ওই বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, করোনাভাইরাস মোকাবেলার জন্য চীন এ পর্যন্ত ৭৭ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন সরবরাহ করেছে।

সিনোভ্যাক বায়োটেক নামে চীনের একটি ভ্যাকসিন সরবরাহকারী প্রতিষ্ঠান বিশ্বের ২০ দেশের সঙ্গে ৯০ কোটি ডোজ সরবরাহের চুক্তি করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইন ওয়েইডং গণমাধ্যমকে এ তথ্য জানান।

উল্লেখ্য, ২০২০ সালের ২৩শে জানুয়ারি চীনের হুবেই প্রদেশের উহান শহর প্রথম লকডাউন করা হয়। ধারণা করা হয় এই শহর থেকেই প্রথম করোনাভাইরাস মহামারির রূপ নেয়। আর এখন সেই চিীন কোভিড ভ্যাকসিন উৎপাদনে অগ্রনী ভূমিকা পালন করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026