1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

মার্কিন ডলারের শক্ত অবস্থান ও ট্রেজারি বন্ডের চড়া সুদের চাপ থাকা সত্ত্বেও চলতি মাসে ব্যাংক সুদহার না বাড়ার আশ্বাসে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড বা প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে চার হাজার ১৬৮ দশমিক ৮৯ ডলারে পৌঁছেছে। খবর রয়টার্সের।

স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশল প্রধান ওলে হ্যানসেন জানান, ট্রেজারি বন্ডের সুদের হার ও ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমলেও স্বর্ণ চার হাজার ১০০ ডলারের কাছাকাছি অবস্থানে রয়েছে। ইউরোজোনের রাজনৈতিক সংকট ও সরকারি ঋণ বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তার কারণেও স্বর্ণের বিনিয়োগ ধরে রাখছেন অনেকে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা চলতি অক্টোবরে ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ার সম্ভাবনা দেখছেন মাত্র ২১ শতাংশ। তবে আগামী ডিসেম্বরে এটি বাড়ার সম্ভাবনা এখনো প্রায় ৭০ শতাংশ ধরে রাখা হয়েছে।

এদিকে ডলার সূচক ও ট্রেজারি বন্ডের সুদের হার ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে থাকায় অন্যান্য দেশের মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা কিছুটা ব্যয়বহুল হয়ে গেছে। অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬১ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে। তবে প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে এক হাজার ৭১২ দশমিক ০১ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে এক হাজার ১৬৪ দশমিক ৭৩ ডলারে নেমেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026