1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

বৃষ্টিতে ডুবে গেছে ভারতের বেশ কিছু এলাকা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

টানা কয়েক দিন ধরে বৃষ্টিতে ডুবে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লির বেশ কিছু এলাকা। এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) সামনে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদামাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজধানীর পঞ্চকুইয়ান মার্গ, মথুরা রেড, মিন্টো ব্রিজ, বিজয় চক, মোতিবাগ, রাফি মার্গ, রাও তুলারাম মার্গ এবং নিজামউদ্দিন ফ্লাইওভার ও সংলগ্ন বিভিন্ন এলাকা সহ রাজধানীর বেশ কিছু অঞ্চল বৃষ্টির পানিতে ডুবে গেছে।

গত শনিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। তারপর থেকে কখনও থেমে থেমে, কখনওবা একটানা বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে এ পর্যন্ত ২ শতাধিক ফ্লাইট বাতিল করেছে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।

সর্বশেষ পূর্বাভাসে আইএমডি জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আরও কয়েক দিন ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃষ্টিভেজা আবহাওয়ায় নয়াদিল্লির তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সর্বনিম্ন ২৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে বলেও জানিয়েছে আইএমডি।

দিল্লিতে বর্ষাকাল সাধারণত দুই মাস স্থায়ী হয়— জুন ও জুলাই। আগস্ট মাসে এমন দীর্ঘ এবং একটানা বৃষ্টিপাত নয়াদিল্লিতে বেশ বিরল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026