1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

ভারতের অন্ধ্রপ্রদেশে বরযাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৭ জন নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২১৯ বার দেখা হয়েছে

ভারতের অন্ধ্রপ্রদেশে বরযাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। শনিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে চিত্তুরের ভাকারাপেটে এ দুর্ঘটনা ঘটে। রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

জানা গেছে, বেসরকারি বাসটি অনন্তপুর জেলার ধর্মভরম থেকে ৫২ জনের বিয়ের বরযাত্রী নিয়ে চিত্তুরের একটি গ্রামে যাচ্ছিল। বাসটি ঘাট রোড দিয়ে যাওয়ার সময় আদুপুতপ্পি উপত্যকায় পড়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

তিরুপতির পুলিশ সুপার জানান, চালকের অবহেলার কারণেই বাসটি পাহাড় থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026