1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

ভারতে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে নিহত ১৬

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৪৫ বার দেখা হয়েছে

ভারতের মহারাষ্ট্রের থানে জেলার শাহপুর তেহসিলে আজ মঙ্গলবার গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়েছে । এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

 

প্রতিবেদনে বলা হয়েছে, শাহপুরের খুতাদি সারলাম্বে গ্রামে সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ের তৃতীয় পর্যায়ের নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএনআই বলছে, এখন পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এতে তিনজন আহত হয়েছে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়ে আছেন। পুলিশ, ফায়ার ব্রিগেড কর্মীরা স্থানীয় সংস্থাগুলোর সঙ্গে উদ্ধার অভিযানের কার্যক্রম চালাচ্ছে।

ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই ঘটনার তদন্ত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026